সলঙ্গায় নিজস্ব অর্থায়নে গরীবদের মাঝে যুবলীগ নেতা ফরিদ এর ঈদ সামগ্রী উপহার
২৮ এপ্রিল, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন

  

সলঙ্গায় নিজস্ব অর্থায়নে গরীবদের মাঝে যুবলীগ নেতা ফরিদ এর ঈদ সামগ্রী উপহার

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৬-০৫-২০২০ ০৮:১৭ অপরাহ্ন
সলঙ্গায় নিজস্ব অর্থায়নে গরীবদের মাঝে যুবলীগ নেতা ফরিদ এর ঈদ সামগ্রী উপহার
সলঙ্গা প্রতিনিধি ; প্রানঘাতী করোনার এই ক্লান্তি লগ্নে দেশে নিম্ন আয়ের মানুষগুলো পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে। কঠিন এই দুঃসময়ে অসহায়,হতদরিদ্র, দু:স্থ মানুষদের পাশে সরকারি সাহায্যের পাশাপাশি বিতিন্ন সংগঠন,এনজিও সংস্থা ও বিত্তবানদের সাহায্যের হাত বাড়াননোর আহবান জানিয়েছেন রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার প্রাণপ্রিয় নেতা ডা: আব্দুল আজিজ এমপি। তারই ডাকে সাড়া দিয়ে সলঙ্গা এলাকার অসহায়, হতদরিদ্র,কর্মহীন মানুষদের সহায়তায় নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, থানা যুবলীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ। শনিবার দুপুরে সলঙ্গা ডাক বাংলো চত্বরে ২০০ হতদরিদ্র, অসহায়, দু:স্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল,ডাল আলু,,লবন,চিনি, সেমাই ইত্যাদি খাদ্য সামগ্রী, ঈদ উপহার বিতরন করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সিনিয়র সহ সভাপতি শ্রী ফণি ভুষণ পোদ্দার,ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান সহ অনেকে।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৬-০৫-২০২০ ০৮:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 366 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com