শিরোনামঃ
১৬-০৫-২০২০ ০৬:০৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: আজ শনিবার বিকালে শাহজাদপুর পাড়কোলা গ্রামে লুটতারাজ করার সময় পুলিশ বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা, এক মহিলা আটক। আজ বিকালে হত্যা মামলার আসামীদের একটি বাড়ী থেকে দুলু খাতুন টিউবওয়েল নিয়ে যাওয়ার সময় থানার এসআই আসাদ আলী বাধা দিলে মহিলা ক্ষিপ্ত হয়ে ওঠে এ পর্যায়ে পুলিশে উপর ফাঁলা হলঙ্গা নিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালায়। পরে থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসআই আসাদ আলী জানান, আমরা ৫/৭ জন পুলিশ পাড়কোলা গ্রাম পাহাড়া দিচ্ছি এমন সময় একটি বাড়ী থেকে টিউবওয়েল খুলে নিয়ে যাচ্ছে এমন খবর শুনে আমরা ঐ এলাকায় যাই। এ সময় দুলু খাতুনকে নিষেধ করি। এক পর্যায়ে দুলু খাতুনের নেতৃত্বে শতাধিক মহিলা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে। পরে থানায় খবর দিলে থানার পুলিশ এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আমরা গ্রামের দুলু খাতুন (২৫) আটক করি। থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে, সে লুটতারাজ মামলার আসামী।
উল্লেখ্য, গত ৩ মে শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিলর বেল্লাল গ্রুপ ও মোস্তাফিজুর রহমান পিযুষ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে বেল্লাল গ্রুপের আজগর আলী নিহত হয়। এ ব্যাপারে নিহতের ছেলে বাদী হয়ে ৮৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পিযুষ গ্রুপের বাড়ী-ঘরে ব্যাপক লুটতারাজ শুরু হয়। এ ঘটনা পিযুষের স্ত্রী মনজেলা খাতুন ৪৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। পাল্টা পাল্টি দুইটি মামলা হয়, এদিকে সংঘর্ষ এড়াতে গ্রামে টানা ১৪ দিন ধরে পাড়কোলা গ্রামে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com