শিরোনামঃ
নিউজরুম ১৬-০৫-২০২০ ০২:৩০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের মার্কেটগুলোতে উপচে পড়া ভীড়, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব কেউই মানছেন না। বিভিন্ন মহলে আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক সমালোচনার ঝড়। জানা গেছে, সম্পতি শর্ত সাপেক্ষে ৫ দিন শপিংমল ও দোকান পাট চালু করা হয়। কিন্তু মার্কেট ও শপিংমলে মানুষের উপচে পড়া ভীড় শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা কোনো নিয়মনীতি না থাকায় করোনা ভাইরাসের সংক্রমের হার দিন দিন বৃদ্ধি পেতে থাকায় অবশেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় এক গণ বিজ্ঞপ্তিতে শপিংমল ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয় এবং আগামীকাল রোববার থেকে এ আদেশ কার্যকর হবে বলে শহরে মাইকিং নামিয়ে দেওয়া হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।
এদিকে শপিংমল বন্ধ থাকবে এমন প্রচারে আজ শনিবার ছিল মার্কেটগুলোতে উপচে পড়া ভীড়। সামাজিক দূরত্ব ও কোন দোকানীদেরকে কোন নিয়ম মানতে দেখা যায় নি। মানুষের যেন জীবনের চেয়ে পোশাক পরিচ্ছেদ যেন আগে। এজন্য মার্কেটগুলোতে কেনা-কাটার ছিল প্রতিযোগিতা। সকাল থেকেই যেন পৌর এলাকার মনিরামপুর বাজার, দ্বারিয়াপুর বাজার, নতুন মাটি সড়ক, বউ বাজার ও এম.পি হাসিবুর রহমান স্বপন সড়ক যেন মানুষের পা ফেলানোর জায়গা ছিল না। বিশেষ করে পুরুষের চেয়ে মেয়েদের বেশি কেনা-কাটায় লক্ষ্য করা গেছে। অপরদিকে বিখ্যাত তাঁত কাপড়ের হাট আগামীকাল রোববার হওয়ার কথা থাকলেও আজ শনিবার সকাল থেকেই তাঁত কাপড়ের হাটে কাপড় বিক্রি করতে দেখা যায়। হাটেও ছিল তাঁতিদের ভীড়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com