উল্লাপাড়ায় এতিমদের কে ঈদ উপহার পৌঁছে দিলেন পৌর মেয়র এস এম নজরুল
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৫-০৫-২০২০ ১০:২০ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় এতিমদের কে ঈদ উপহার পৌঁছে দিলেন পৌর মেয়র এস এম নজরুল
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমনে কর্মহীন দুস্থ মানুষ ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে পৌর মেয়র। শুক্রবার সকালে পৌর শহরের চর ঘাটিনা নূরানী মাদ্রাসার ২৫ জন এতিম শিশুকে ঈদ উপহার সামগ্রী তুলে দেন পৌর মেয়র এস.এম.নজরুল ইসলাম। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-চাল,ডাল,আলু,
তেল,চিনি,সেমাই। মেয়রের ঈদ উপহার পেয়ে এতিম শিশুগুলো দারুন খুশি। এর আগে পৌর মেয়র তার শ্যামলীপাড়া বাস ভবনের সামনে কয়েক শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমনের প্রথম থেকে পৌর মেয়র নাগরিকদের নানাভাবে সরকারি ও ব্যক্তিগত ভাবে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছে।
করোনা ভাইরাসের সময় এই ঈদ উল ফিতরে একজন মানুষও যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়,সেজন্য তিনি অসহায় দুস্থ মানুষের পাশে উপহার সামগ্রী নিয়ে থাকার ঘোষনা দিয়েছেন।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৫-০৫-২০২০ ১০:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 636 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ