স্বপ্ন সিরাজগঞ্জ শাখার উদ্যোগে সলঙ্গায় ১২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
২৮ এপ্রিল, ২০২৬ ০২:২৮ অপরাহ্ন

  

স্বপ্ন সিরাজগঞ্জ শাখার উদ্যোগে সলঙ্গায় ১২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৫-০৫-২০২০ ০৫:২৩ অপরাহ্ন
স্বপ্ন সিরাজগঞ্জ শাখার উদ্যোগে সলঙ্গায় ১২০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সলঙ্গা প্রতিনিধি : স্বপ্ন সিরাজগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা ও রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ এমপি বলেছেন, দেশে মহামারী করোনা ভাইরাসের কারনে আমার নির্বাচনী এলাকার ঘরে বন্দী থাকা কর্মহীন-অসহায়,হতদিরদ্র মানুষের মধ্যে সাধ্যমতো খাদ্যসামগ্রী বিতরণের চেষ্টা করে যাচ্ছি। করোনায় কর্মহীণ,ছিন্নমুল,দরিদ্র, অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে অনেকেই তার আহ্বানে সাড়া দিয়ে কর্মহীণ-অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

 

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সলঙ্গা বাজার কদম তলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে ১২০ জন অসহায়, গরীব পরিবারের মধ্যে চাল,ডাল,আলু,তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এ সব কথা বলেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর একটি মানব সেবা মুলক সংগঠন " স্বপ্ন সিরাজগন্জ শাখা " এর অর্থায়নে শুক্রবার সলঙ্গা ও আশেপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র,অসহায় কর্মহীণ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, স্বপ্ন সিরাজগন্জ শাখার সহ সভাপতি ও ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকার,স্বপ্ন শাখার পরিচালক আশিক ইকবাল বাবু,সহকারী পরিচালক আব্দুল মালেক সরকার,সাধারন সম্পাদক ডা: কে,এম জাহিদুল ইসলাম ( জাহিদ) , সহ: সম্পাদক হেলাল উদ্দিন,উপদেষ্টা মন্ডলী যথাক্রমে,আলী আহসান,আব্দুল করিম রেজা, মারুফ হাসান খোকন,কে,এম আমিনুল ইসলাম হেলাল,আলহাজ্ব ভুলু সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-০৫-২০২০ ০৫:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 508 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com