করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় এনায়েতপুরে নিরাময় ক্লিনিক ও ৩ বাড়ি লকডাউন
০৮ মে, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

  

করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় এনায়েতপুরে নিরাময় ক্লিনিক ও ৩ বাড়ি লকডাউন

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৫-০৫-২০২০ ০৪:৪৭ অপরাহ্ন
করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় এনায়েতপুরে নিরাময় ক্লিনিক ও ৩ বাড়ি লকডাউন

চৌহালী  প্রতিনিধিঃ করোনায় মৃত নারীর সংস্পর্শে আসায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মন্ডলপাড়া অবস্থিত নিরাময় ক্লিনিক ও ৩ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে সরকারের জারি করা স্বাস্থ বিধি অনুযায়ী খোকশাবাড়ি মন্ডলপাড়ার আব্দুল মন্ডলের ভবনের আব্দুল্লাহ সরকারের নিরাময় ক্লিনিক, খোকশাবাড়ি ঝুড়ি পট্টির আখলিমা খাতুনের বাড়ি এবং সাইফুল ইসলাম কেরুর বাড়ি। শাহজাদপুর সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদ হোসেন স্ব-স্ব স্থানে গিয়ে লকডাউনের আদেশ ঘোষনা করে ক্লিনিকের সকল চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মচারী, বাড়িতে বসবাসরত সকলকে টানা ১৪ দিন যে যেখানে আছে সেখানেই অবস্থান করার নির্দেশ দেন। 

 
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: জাহিদুল ইসলাম জানান, নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হলে ১২৩ জনের রিপোর্ট আসে বৃহস্পতিবার সন্ধ্যায়। এতে ৯ জনের করোনা পজেটিভ আসে। এরা হলো সিরাজগঞ্জ পৌরসভার ৩ জন ষ্টাফ, কাজিপুর থানার ওসি তদন্ত আনিসুর রহমান, এএসআই ফারুক ও কনষ্টেবল আল মামুন সহ উপজেলার মোট ৫ জন এবং বেলকুচি উপজেলার দৌলতপুরে আব্দুল আলীমের স্ত্রী মারা যাওয়া ইসমত আরা খাতুন (৩২)। তিনি করোনার উপসর্গ নিয়ে ৩দিন অবস্থান ৬ মে এনায়েতপুর থানার খোকশাবাড়ি মন্ডল পাড়া গ্রামের নিরাময় ক্লিনিকে সিজার অপারেশন করে সন্তান প্রসব করেন। এরপর ৭ মে আবার ঐ হাসপাতালে আসেন। পরে ১০ মে তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে তার নমুনা পরিক্ষায় করোনা ধরা পড়ে। 
এদিকে উপজেলা প্রশাসন বেলকুচির দৌলতপুরের মৃত ইসমত আরার বাড়িটিও লক ডাউন ঘোষনা করেছে। 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৫-০৫-২০২০ ০৪:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com