তিন পুলিশ আক্রান্তঃ কাজিপুর থানা কোয়ারেন্টিনে
০৮ মে, ২০২৬ ০৩:০৪ পূর্বাহ্ন

  

তিন পুলিশ আক্রান্তঃ কাজিপুর থানা কোয়ারেন্টিনে

আব্দুল জলিল
১৫-০৫-২০২০ ০২:২০ অপরাহ্ন
তিন পুলিশ আক্রান্তঃ কাজিপুর থানা কোয়ারেন্টিনে

কাজিপুর  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে দুই পুলিশ অফিসার এবং এক কনস্টেবলের রক্তের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। বৃহস্পতিবার রাতে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এ তথ্য নিশ্চিত করেন।  এতে করে পুরো থানা এলাকাকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে উপজেলা সদরের ডাকবাংলো হতে থানার কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সার্কেল এসপি  স্নিগ্ধ আকতার। তিনি জানান, ‘জেলা পুলিশ লাইন থেকে একজন পুলিশ পরিদর্শক, দুইজন এসআই, দুইজন এএসআই এবং বারজন কনস্টেবলকে এই আপদকালিন দায়িত্ব দেয়া হয়েছে।’ নতুন দায়িত্ব পাওয়া পরিদর্শক পঞ্চানন জানান, ‘আমরা এখন কাজিপুর ডাকবাংলোতে এসে সব গুছিয়ে নিচ্ছি।’ এদিকে আক্রান্ত পুলিশ সদস্যগণ  থানাতেই অবস্থান করছেন। 

 


আব্দুল জলিল ১৫-০৫-২০২০ ০২:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 786 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com