সিরাজগঞ্জে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত
০৮ মে, ২০২৬ ০৩:০২ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত

নিউজরুম এডিটর
১৪-০৫-২০২০ ১১:১৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে নতুন করে আরও ৯ জন করোনা আক্রান্ত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে সিরাজগঞ্জে মোট ১৫জন করোনায় আক্রান্ত হল।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. মোঃ জাহিদুল ইসলাম। তিনি বলেন, সিরাজগঞ্জে মোট ১২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। তাদের ১২৩ জনের মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়।
৯ জনের মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার ৩জন স্টাফ, কাজিপুর উপজেলার ৫জন এবং বেলকুচি উপজেলার ১জন করোনায় আক্রান্ত। এ পর্যন্ত সিরাজগঞ্জে নতুন করে ৯ জনসহ মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হলো।


নিউজরুম এডিটর ১৪-০৫-২০২০ ১১:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2929 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com