শিরোনামঃ
নিউজরুম ১৪-০৫-২০২০ ০৫:৪১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুরে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবজনিত কারণে দুঃস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে শাহজাদপুর আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলার তিনশত সদস্য-সদস্যাদের মধ্যে সামাজিক নিরাপত্তা বজায় রেখে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা কমান্ডড্রান্ট মির্জা সিফাত-ই-খোদা। উপজেলার ৩০০টি দুঃস্থ ভিডিটি সদস্য-সদস্যাদের মঝে বৃহস্পতিবার সকালে ০৫ কেজি চাল, ০২ কেজি আলু, ০১ কেজি ডাল , তেল ০১ লিটার, পেয়াজ ০১ কেজি, সাবান ১টি ও ১টি মাক্স বিতরণ করা হয়ে।
এ সময় প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আপনারাই একদম গ্রাম পর্যায় থেকে কাজ করে যাচ্ছে। তবে অবশ্যই নিরাপত্তার সহিত দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সামাজিক দূরত্ব বজায় রাখা, বার বার সাবান পানি দিয়ে হাত ধোয়া ও সবাইকে আত্মবিশ্বাসের সাথে সচেতন হয়ে কাজ করে যাবার আহবান জানান। ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইনামুল হক, শাহজাদপুর থানার এসআই মুঞ্জুর কাদের, উপজেলা আনসার ভিডিটি কোম্পানি কমান্ডার সাইদুজ্জামান হেলাল ও বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com