শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ১
০৩ মে, ২০২৬ ০৯:৫৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ১

নিউজরুম
১৪-০৫-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন
শাহজাদপুরে ট্রাক চাপায় নিহত ১

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ডে ট্রাক চাপায় সাইফুল ইসলাম নামে এ কৃষকের মৃত্যু হয়েছে। গত বুধবার বিকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম উপজেলার বেলতৈল ইউপির চর বেলতৈল গ্রামের আহসান ম-লের ছেলে বলে জানা গেছে।

 

 শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, একটি বাঁশ বোঝাই ভ্যান চেপে বাড়িতে যাচ্ছিলেন সাইফুল ইসলাম ভ্যানটি  বিসিক বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এত ভ্যানের আরোহী সাইফুল গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি (ঢাকা-মেট্রো-ন-১৭-৫৪৯০) আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।


নিউজরুম ১৪-০৫-২০২০ ০৫:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 384 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com