শিরোনামঃ
নিউজরুম ১৪-০৫-২০২০ ০৪:২৭ অপরাহ্ন |
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের খাস বড়শিমুল এলাকায় যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার আঃ সাত্তার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের খাস বড়শিমুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় দেশীয় পদ্ধতিতে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পূর্ব মোহনপুর গ্রামের মোঃ আবু বক্কর নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০" এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন বংগবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com