রায়গঞ্জে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কমিউনিটির মানবিক সহায়তা প্রদান
২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

  

রায়গঞ্জে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কমিউনিটির মানবিক সহায়তা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৪-০৫-২০২০ ০৪:২৫ অপরাহ্ন
রায়গঞ্জে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কমিউনিটির মানবিক সহায়তা প্রদান

জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসনের সহযোগীতায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে ২শ জন সুবিধাভোগী জনসাধারনকে নগদ টাকা ও সাংসারিক ব্যবহার্য্য দ্রব্যাদী প্রদান করা হয়। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার উপজেলা সদর বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। প্রধান অতিথি বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশও করোনায় আক্রান্ত। মানুষ কর্মহীন হয়ে পড়েছে বিধায় বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সরকারী সহযোগীতা ছাড়াও বিভিন্ন এনজিওদের মাধ্যমেও মানবিক সহযোগীতা অব্যাহত রয়েছে। মুসলিম এইড রায়গঞ্জে এই সহযোগীতা করায় তিনি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মুসলিম এইড ইউকে বাংলাদেশ কমিউনিটির প্রোগ্রাম কো- অর্ডিনেটর মাসুম বিল্লাহ বলেন, ২ শ জন মানুষকে সহযোগীতা করলেও মূলত মোট ৮৯২ জন পরিবারের সদস্য উপকৃত হবে। মোট জনপ্রতি নগদ ২ হাজার টাকা ও ১ হাজার ৮ শ ২১ টাকার ব্যবহার্য দ্রবাদী দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবীর কুমার দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল হাসান তালুকদার ইমন, রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদী আলমাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। সমস্ত অনুষ্টানটি সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন, উপজেলার ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির একঝাক স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৪-০৫-২০২০ ০৪:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 442 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com