তাড়াশে দ্রুতগামী ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত
০৩ মে, ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন

  

তাড়াশে দ্রুতগামী ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৪-০৫-২০২০ ০২:২৮ অপরাহ্ন
তাড়াশে দ্রুতগামী ট্রাক চাপায় অটোভ্যান চালক নিহত

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জের তাড়াশে দ্রæতগামী ট্রাক চাপায় নাসির উদ্দিন (৪০) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। 
বুধবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত অটোকব্যান চালক উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল আলম নিশ্চিত করে বলেন, মহিষলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রæতগামী ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় আহত অবস্থায় অটোভ্যান চালককে স্থানীয়রা উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যান। 
পরে সেখানে অবস্থার অবনি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীনবস্থায় ভোর ৪টার দিকে তিনি মারা যান।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৫-২০২০ ০২:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 418 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com