শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ১৪-০৫-২০২০ ১২:৫৬ অপরাহ্ন |
এম এ মাজিদঃ সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি নামক স্থানে। বিষয়টি তাড়াশ থানার অসি মো: মাহবুব আলম নিশ্চিত করেছেন।
তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের মৃত আবেদ আলী শেখের ছেলে অটোভ্যানচালক নাসীর উদ্দিন (৪২) বুধবার রাত ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মালবাহী ট্রাক ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতলে নিয়ে যান। সেখানে তার শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪টার দিকে তিনি মারা যান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com