উল্লাপাড়ায় বয়স্ক ও বিধবা ভাতা কার্ড প্রদান অনুষ্ঠিত
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৩৩ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বয়স্ক ও বিধবা ভাতা কার্ড প্রদান অনুষ্ঠিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৫-২০২০ ১০:৫৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় বয়স্ক ও বিধবা ভাতা কার্ড প্রদান অনুষ্ঠিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী নারী ও পুরুষ কে ভাতা কার্ড প্রদান করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার ১৭৯২ জন কে ভাতা কার্ড এবং ভাতা ভোগীদের হাতে ভাতা তুলে দিয়েছেন। এতে বয়স্ক, বিধবা ছয় মাসের সংরক্ষিত ভাতা ৩ হাজার এবং প্রতিবন্ধী ভাতা ৪ হাজার ৫ শত টাকা পেয়েছেন।

পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান করোনা ভাইরাস মোকাবিলা এবং ভাতা ভোগীদের ঈদ কে আনন্দিত করতে সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় আমরা এশিয়া ব্যাংকের মাধ্যমে দ্রুত হাতে তুলে দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ আব্দুস ছামাদ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি নবীনূর রহমান রোচি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৫-২০২০ ১০:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com