কাজিপুরে একমাস ধরে চলছে ছয় ইউনিয়নে লকডাউন
০৮ মে, ২০২৬ ০৫:১২ পূর্বাহ্ন

  

কাজিপুরে একমাস ধরে চলছে ছয় ইউনিয়নে লকডাউন

আব্দুল জলিল
১৩-০৫-২০২০ ০৭:২৭ অপরাহ্ন
কাজিপুরে একমাস ধরে চলছে ছয় ইউনিয়নে লকডাউন
কাজিপুর প্রতিনিধিঃ করোনার সংক্রমণ ঠেকাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একমাস ধরে ছয়টি ইউনিয়ন পুরোপুরি লকডাউন চলছে। ইউনিয়নগুলো হলো সোনামুখী, মনসুরনগর, চরগিরিশ, তেকানি, নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধ কমিটির সভাপতি জাহিদ হাসান সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান। তিনি উল্লেখ করেন, প্রাণঘাতী করোনা ভাইর সংক্রমণ ও ঝুঁকি মোকাবেলায় এবং জরুরী সুরক্ষার প্রয়োজনে দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি ইউনিয়নকে পুরোপুরি অবরুদ্ধ ঘোষণা করা হলো। উল্লেখ্য, গত ৯ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

আব্দুল জলিল ১৩-০৫-২০২০ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com