শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৫-২০২০ ০২:৪৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ দেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে ঠিক সেই সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিপণী বিতান গুলোতে প্রতিদিন আশঙ্কাজনকভাবে জনসমাগম বাড়ছে। সকালে থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমাজিক দুরত্ব এবং স্বাস্থ্য বিধি মেনে বিপণী বিতান গুলো খোলার অনুমতি দিয়েছে প্রশাসন। উপজেলায় ৬ লক্ষাধিক মানুষের বসবাস, সবাই দৈনন্দিন কেনাকাটা করার জন্য পৌর মার্কেটে আসে৷
বুধবার সকালে পৌর শহরের বাজার গুলোতে দেখা যায় মানুষের উপচে পড়া ভীড়। উপজেলা প্রশাসন ও থানা সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিলেও বেশিরভাগ মানুষ অসচেতন। অসচেতন ভাবে উল্লাপাড়ায় প্রতিনিয়ত ভীড় জমাচ্ছে, এবং কেনাকাটা করছে। দোকান গুলোতে নেই সামাজিক দুরত্বতা।বাজারের অলিগলি, ফুটপাত ও মার্কেট সর্বত্রই ক্রেতাদের এই ভিড় লক্ষ করা যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আইনসঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিয়ে তিনি সর্বত্র সামাজিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে মানুষকে দৈনন্দিন কাজ করতে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তারপরেও বেশির ভাগ মানুষই অসেচতন। তারা আসলে কোন বিধি নিষেধই মানছেন না। তারপরেও এ ব্যাপারে প্রশাসন থেকে করোনা প্রতিরোধে সর্বাত্রক কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রশাসনকে সহযোগিতা দিচ্ছেন।
প্রসঙ্গতঃ এপর্যন্ত উল্লাপাড়ায় ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে ১ জন মারা গেছে। এবং করোনা আক্রান্ত ২ জন সুস্থ হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com