শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৫-২০২০ ১২:৪২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তির উদ্যোগে ৪ শতাধিক মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার বড়হর ইউনিয়নের সুমাইয়া ব্রিকস এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম খান আলিপুরে নিজ অর্থায়নে হতদরিদ্র মানুষের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করেন। এতে প্রত্যেকে পেয়েছেন ৭ কেজি চাউল, ২ কেজি আলু এবং মিষ্টিকুমড়া। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইয়ুব আলী,ইন্টারনেট ব্যবসায়ী মোঃ শাহাদাত হোসেন প্রমূখ।
সুমাইয়া ব্রিকস এর স্বত্বাধিকারী শফিকুল ইসলাম খান জানান আমার নিজ অর্থায়নে ইটভাটায় কর্মরত শ্রমিক ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছি।এসময় তিনি সকল বিত্তবান মানুষ কে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com