পবিত্র ঈদ উপলক্ষে তাড়াশে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
৩০ এপ্রিল, ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন

  

পবিত্র ঈদ উপলক্ষে তাড়াশে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৩-০৫-২০২০ ১২:০৪ অপরাহ্ন
পবিত্র ঈদ উপলক্ষে তাড়াশে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

আশরাফুল ইসলাম রনি: 
সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র ঈদ উপলক্ষে হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক রজত ঘোষ।

বুধবার সকালে উপজেলার সদরের মেসার্স পার্থ এন্টারপ্রাইজ ও তনু ফিসারীজের স্বতাধিকারী তাড়াশ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রজত ঘোষ তার ব্যাক্তিগত অর্থায়নে নিজ বাসভবন থেকে ২০০জন হতদরিদ্র ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি , মসুর ডাল , আলু, সাবান ও গুড়া দুধ।

এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক রজত ঘোষ বলেন, 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও নৈতিক দায়িত্ববোধ থেকে এই মানবিক সহায়তা নিয়ে নিজ উদ্দ্যেগে অসহায় পরিবার গুলোর পাশে দাড়িয়েছি। তিনি সরকারের পাশাপাশি এই সংকটময় মুহুর্তে মানবতার কল্যানে অসহায় মানুষের পাশে দাড়াতে সকলের প্রতি আহবান জানান।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৩-০৫-২০২০ ১২:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 711 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com