বেলকুচিতে আনসার ও ভিডিপি'র সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৫-২০২০ ০৭:৫০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে আনসার ও ভিডিপি'র সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ
জহুরুল ইসলাম:
বৈশ্বিক মহামারী করোনায় ভাইরাসের প্রদূর্ভাবের কারণে সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ আনসার ও ভিডিপি'র সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে বেলকুচি উপজেলা আনসার অফিসের উদ্যোগে সরকারের বিশেষ উপহার হিসাবে উপজেলা পরিষদ চত্তরে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩শ ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, উপজেলা আনসার ও ভিডিপির মহিলা প্রশিক্ষিকা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সুফিয়া খাতুন প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৫-২০২০ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 404 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ