শাজাদপুরের যমুনা নদী থেকে ডেজার দিয়ে বালু উত্তোলন !
০৪ মে, ২০২৬ ০৫:৫৫ পূর্বাহ্ন

  

শাজাদপুরের যমুনা নদী থেকে ডেজার দিয়ে বালু উত্তোলন !

নিউজরুম
১২-০৫-২০২০ ০৫:৫১ অপরাহ্ন
শাজাদপুরের যমুনা নদী থেকে ডেজার দিয়ে বালু উত্তোলন !
শাহজাদপুর প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী কৈজুরী ইউনিয়নের জগতলা ভাটপাড়া এবং সোনাতুনি ও গালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে বলে অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় এলাকাবাসি জানান,করোনা ভাইরাসের কারনে সব কিছু বন্ধ থাকলেও এলাকার একাটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনায় বিশেষ পাহাড়া দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে অবৈধ ভাবে বালু উত্তোরনের ফলে বেশ কিছু এলাকায় নতুন করে ভাঙ্গনের দেখা দিয়েছে। বিশেষ করে জগতলা ও ভাটপাড়া বালু তোলার ফলে ঔই এলাকা বর্তমানে হুমকির মুখে রয়েছে । অন্যদিকে সোনাতুনি ও গালা বিভিন্ন যমুনা তীরবর্তী এলাকার অনেক স্থানে প্রকাশ্য দিবালোকে ডেজার দিয়ে বালু উত্তোলন করছে। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, বালু ব্যাবসায়ীরা পাহাড়া বসিয়ে অবৈধ ডেজার লাগিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে । প্রসাসন ইতিপূর্বে বেশ কিছু ডেজার মেশিন পুড়িয়ে দিলেও পুনরায় তারা আবার এই ব্যবসা চালিয়ে যাচ্ছে । বালু ব্যবসায় বিশাল লাভ হওয়ায় এর মধ্যে দলছুট বেশ কিছূ রাজনৈতিক নেতা বালু ব্যাবসায় জড়িয়ে পড়ছে এমন সংবাদ রটে বেড়াচ্ছে বিভিন্ন মহলে । এদিকে বালু উত্তোলনের ফলে যমুনা নদী হূমকির মুখে পড়েছে । এলাকাবাসির দাবি জরুরী ভিত্তিতে বালু বন্ধের জোর দাবি জানান ।

নিউজরুম ১২-০৫-২০২০ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 659 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com