কাজিপুরে জব্দকৃত চাল ডাল তেল পেয়ে খুশি গুচ্ছগ্রামের সদস্যরা
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:০৭ অপরাহ্ন

  

কাজিপুরে জব্দকৃত চাল ডাল তেল পেয়ে খুশি গুচ্ছগ্রামের সদস্যরা

আব্দুল জলিল
১২-০৫-২০২০ ০৩:২৯ অপরাহ্ন
কাজিপুরে জব্দকৃত চাল ডাল তেল পেয়ে খুশি গুচ্ছগ্রামের সদস্যরা

কাজিপুর  প্রতিনিধি ঃ উপজেলা প্রশাসনের জব্দকৃত চাল, ডাল, আলু ও  তেল পেলো  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রামের ৬০ টি পরিবার।  মঙ্গলবার বেলা তিনটায় কাজিপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান সিদ্দিকী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা গুচ্ছগ্রামের গিয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিকে আকস্মিক ইউএনওর গাড়ি দেখে তাকে ঘিরে ধরেন গুচ্ছগ্রামের বসবাসকারি হিন্দু মুসলিম পরিবারের সদস্যরা।  ত্রাণ পেয়ে খুশি সত্তরোর্ধ বয়সের আকিল মিয়া জানান, ‘আমরা তেরান (ত্রাণ) পেয়ে খুশি হচি(হয়েছি)।’  বিতরণকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমূখ। উল্লেখ্য কাজিপুরের নানা স্থানে অভিযান চালিয়ে জব্দকৃত চাল, ডাল, তেল জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলার দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্যে বরাদ্দ দেয়া হয়েছে।

 


আব্দুল জলিল ১২-০৫-২০২০ ০৩:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 412 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com