শিরোনামঃ
আব্দুল জলিল ১২-০৫-২০২০ ১২:০১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টার ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন সিরাজগঞ্জ শাখার উদ্যোগে ও অর্থায়নে করোনা কালীন লকডাউন পরিস্থিতিতে ঘরে থাকা কর্মহীন এক হাজার পরিবার পেল ত্রাণ সহায়তা। শনিবার দুপুরে উপজেলার খোকশাবাড়ীতে ত্রাণ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক ম্যানেজার মঞ্জুরুল আহসান শাহ, সিরাজগঞ্জ জেলা ম্যানেজার আব্দুল মান্নান। অন্যদের মধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম নাছিম রেজা নূর দিপু, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লাসহ স্থাণীয় আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com