শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১২-০৫-২০২০ ১০:৩৮ পূর্বাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় করোনা ভাইরাসের কারণে মানবেতর জীবন যাপন করায়, হতদরিদ্র গরীব অসহায় মানুষ গুলোর মাঝে নিজ এলাকয় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ৮০টি হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষদের নিজ হাতে খাদ্য ও নগদ টাকা তুলে দেন নাগরপুর বন বিভিগের কর্মরত মোঃ আবু সুফিয়ান। এসময় তিনি জানান, করোনা ভাইরাসের কারণে গরীব মানুষগুলো কর্মহীন হয়ে পড়ায় আমার নিজ উদ্যোগে নিজ তহবিল থেকে উপজেলার খেটে খাওয়া দিন মজুর কর্মহীন ও নিম্ন আয়ের মোট ৮০ টি পরিবারের মাঝে ৫ কেজি আটা, ২০ জনকে নগদ ৫শ টাকা করে বিতরণ করা হয়। জনসমাগম এড়াতে বিতরণকালে সামাজিক দুরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন,আবু সুফিয়ানের ছেলে ডাঃ মোঃ আমিনুল ইসলাম ,চৌহালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান,সম্পাদক মোঃ আব্দুল লতিফ প্রমূখ।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সমাজের সকল বিত্তবান মানুষগুলোকে দেশের এই ক্লান্তি লগ্নে গরীব অসহায় মানুষগুলোর পাশে দাড়াঁনোর আহ্বান জানান।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com