শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৫-২০২০ ০৯:৪২ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: আমেরিকা প্রবাসী বাংলাদেশ সোসাইটি অব নিউ জার্সি (বিএসএনজে) - ইউএসএ এর অর্থায়নে “রেসকিউ ফর সিরাজগঞ্জ” এর সার্বিক সহযোগিতায় করোনায় দূর্গত অসহায়, দিন মজুর, কর্মহীনদের মাঝে খদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামে অসহায় পরিবার গুলোর মাঝে চাউল, ডাউল, তেল, লবন, সাবান, পেয়াজ, আলু ইত্যাদি বিতরন করেন রেসকিউ ফর সিরাজগঞ্জ এর সভাপতি এম.এম কামরুল হাসান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সহ সভাপতি মোঃ আসলাম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ ইমন আলী সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও রেসকিউ ফর সিরাজগঞ্জ এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের এই দুর্যোগময় মুহুর্তে এ ধরনের উদ্দোগের জন্য সবার পক্ষ থেকে বিএসএনজে, ইউএস কে ধন্যবাদ জানানো হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com