গাজীপুর থেকে করোনা পজিটিভ রোগী পালিয়ে নাগরপুরে
০৮ মে, ২০২৬ ০৮:১৮ পূর্বাহ্ন

  

গাজীপুর থেকে করোনা পজিটিভ রোগী পালিয়ে নাগরপুরে

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১১-০৫-২০২০ ০৯:২৫ অপরাহ্ন
গাজীপুর থেকে করোনা পজিটিভ রোগী পালিয়ে নাগরপুরে

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার পর তা জেনেই গাজীপুর থেকে এক যুবক পালিয়ে টাঙ্গাইলের নাগরপুরে এসেছে। ২১ বছর বয়সী ওই যুবক গাজীপুরের চক্রবর্তীতে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকুরীরত। আক্রান্ত যুবকের নাম সুজন। সে নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলী গ্রামের মালেক মিয়ার ছেলে। এ ঘটনায় আক্রান্ত যুবকের বাড়ির আশপাশের ৫ বাড়ি লকডাউন করেছে নাগরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর। এখন সে বাড়িতে লকডাউন অবস্থায় চিকিৎসা নিচ্ছে।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান বলেন, গাজীপুরের চক্রবর্তীতে একটি পোষাক কারখানায় কর্মরত সুজনের জ্বর সর্দির উপসর্গ দেখা দিলে গত ৬ ই মে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে নমুনা দিলে পরদিন তাকে ফোন করে তার করোনা পজেটিভের কথা জানানো হয়। করোনা পজেটিভ জেনে আক্রান্ত ওই যুবক কাউকে কিছু না বলে নাগরপুরের বাড়িতে চলে আসে। আজ সোমবার বিকেলে আমরা বিষয়টি জানতে পেরে তার সাথে যোগাযোগ করে বাড়িতে থেকে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেই। এদিকে তার করোনা পজেটিভের বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১১-০৫-২০২০ ০৯:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 359 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com