কাজিপুরে খাসরাজবাড়ি ইউনিয়নের দুইশ পরিবার পেল খাবার সামগ্রী
০১ মে, ২০২৬ ০১:২৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে খাসরাজবাড়ি ইউনিয়নের দুইশ পরিবার পেল খাবার সামগ্রী

আব্দুল জলিল
১১-০৫-২০২০ ০৮:২৫ অপরাহ্ন
কাজিপুরে খাসরাজবাড়ি ইউনিয়নের দুইশ পরিবার পেল খাবার সামগ্রী

কাজিপুর প্রতিনিধি ঃ কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের করোনার প্রাদুর্ভাবে ঘরে থাকা হতদরিদ্রদেরকে খাবার সহায়তা প্রদান করা হয়েছে। সাবেক স্বাস্ব্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র নিদের্শনায় ইউনিয়নের দুইশ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল এবং সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়ের উদ্যোগে ১ কেজি চিনি ও দুই প্যাকেট সেমাই বিতরণ করা করা হয়। সোমবার দুপুরে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় । এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, খাসরাজবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের  সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম, ট্যাগ অফিসার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবু জোবায়ের, ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মহির হোসেন, সাধারন সম্পাদক সবুর হোসেন, কোরবান আলী, উদ্যোক্তা কামরুজ্জামান প্রমূখ।


আব্দুল জলিল ১১-০৫-২০২০ ০৮:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com