শিরোনামঃ
নিউজরুম এডিটর ১১-০৫-২০২০ ০৫:১২ অপরাহ্ন |
সিরাজগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল "সিরাজগঞ্জকণ্ঠ ডটকম" এর কামারখন্দ প্রতিনিধি সাংবাদিক খায়রুল ইসলামকে সাময়িক বহিষ্কার করেছে সিরাজগঞ্জকণ্ঠ কর্তৃপক্ষ।
অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কামারখন্দের সাংবাদিক খায়রুলকে সাময়িক বহিষ্কার করা হয়। এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য ৭ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে "সিরাজগঞ্জকণ্ঠ ডটকম" এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। এর আগে কর্তৃপক্ষের জরুরি এক নির্বাহী সভায় সদস্যদের সবার সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা যায়।
বিবৃতিতে অনলাইনটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম জানান, কথিত ভুক্তভোগী এক ব্যাবসায়ীকে ভয় দেখিয়ে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে সাংবাদিক খায়রুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনা সঠিক তদন্তের জন্য অনলাইনটির নির্বাহী সম্পাদক আলআমিন ভূঁইয়াকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সিরাজগঞ্জকণ্ঠ ডটকমের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ইস্রাইল বাবু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, কামারখন্দ প্রেসক্লাবের আহ্বায়ক গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জকণ্ঠ ডটকমের বেলকুচি প্রতিনিধি জহুরুল ইসলাম।
সিরাজুল ইসলাম আরও জানান, ঘটনার সাথে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া গেলে সেটা অবশ্যই ঘৃণ্য কাজ, যা অফিসিয়াল শৃঙ্খলা পরিপন্থী হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে তদন্ত কমিটির প্রতিবেদন স্বাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে "সিরাজগঞ্জকণ্ঠ ডটকম" কোন ছাড় দিবে না। একই সাথে সিরাজগঞ্জকণ্ঠ ডটকমের সংশ্লিষ্ট সকলের জন্য এটা কড়া বার্তা যে, নিয়ম বহির্ভুত কাজের জন্য কর্তৃপক্ষ যেমন দায়ী নয় তেমনি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কালক্ষেপণ করে না সিরাজগঞ্জকণ্ঠ ডটকম কর্তৃপক্ষ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com