চলনবিলে পুরোদমে ধান কাটার উৎসব শুরু
২৫ এপ্রিল, ২০২৬ ০২:৪১ অপরাহ্ন

  

চলনবিলে পুরোদমে ধান কাটার উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১১-০৫-২০২০ ০৪:১৬ অপরাহ্ন
চলনবিলে পুরোদমে ধান কাটার উৎসব শুরু

আশরাফুল ইসলাম রনি: 
শস্য ভান্ডার খ্যাত দেশের সর্ববৃহৎ বিলাঞ্চল চলনবিল। বিলজুড়ে চারদিকে সবুজ আর সোনালী রঙে রঙিন চলনবিলের মাঠ। ইতোমধ্যে চলনবিলে পুরোদমে ধান কাটার উৎসব শুরু হয়েছে। চলনবিলের কৃষকের বাড়ির আঙিনায় নতুন বোরো ধান আসায় কৃষাণ ও বধূদের ব্যস্ততা বাড়ার পাশাপাশি মনে যেন আনন্দের ঝিলিক লেগেছে। 

তাড়াশ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর শস্য ভান্ডার’ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ২২ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। ই উপজেলায় ধান উৎপাদনের লক্ষমাত্রার চেয়েও অর্জিত হয়েছে ২২ হাজার ৬৬০ মেট্রিক টন। 

এদিকে, কয়েকদিনের ভারি বর্ষণে চলনবিলের পাশ দিয়ে বয়ে যাওয়া আত্রাই, গুমানি ও নাগর নদের পানি বিলের বিভিন্ন খালে ঢুকে পড়ায় এই অঞ্চলের কৃষক কিছুটা আতঙ্কিত। তবে কৃষি বিভাগ বলছে, ইতিমধ্যে চলনবিলে ৭৫ ভাগসহ তাড়াশ উপজেলায় ৫০ ভাগ ধান কাটা হয়ে গেছে। কৃষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর ফলন ও দামেও খুশি কৃষকরা।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন নাহার লুনা জানান, তাড়াশ উপজেলার ২২ হাজার ৫৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এই উপজেলায় ধান উৎপাদনের লক্ষমাত্রার চেয়েও অর্জিত হয়েছে ২২ হাজার ৬৬০ মেট্রিক টন। বর্তমানে এ উপজেলায় ৫০ ভাগ ধান কাটা শেষ হয়েছে গিয়েছে। আর ৫০ ধান কাটা চলছে। আগামী জুন মাস নাগাদ ধান কাটা শতভাগ শেষ হবে। 

তিনি আরো জানান, এ বছর চলনবিলে কোনো শ্রমিক সংকট নেই। বহিরাগত প্রায় চার হাজার ও স্থানীয় প্রায় সাড়ে ১০হাজার শ্রমিকেরা ধান কাটার কাজ করছেন। পাশাপাশি এলাকার ভ্যান-রিকশাচালকসহ অন্যান্য পেশার কর্মহীন হয়ে পড়া মানুষও ধান কাটছে। আবহাওয়া ভালো থাকলে আগামী জুন মাস নাগাদ বিলের সব ধান কাটা সম্ভব বলে জানান তিনি। এছাড়া ধানের দাম ও ফলন অন্যান্য বছরের তুলনায় ভালো।

অপর দিকে, অনেক কৃষকের ধান কাটা শেষে জীবনের ঝুঁকি নিয়ে পাওয়ার টিলার ও ট্রাকের ছাদে গাদাগাদি করে বাড়ি ফিরছে শ্রমিকরা। এতে একদিকে যেমন রয়েছে জীবনে ঝুঁকি অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১১-০৫-২০২০ ০৪:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 685 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com