উল্লাপাড়ায় ২ শতাধিক মানুষের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ
২৮ এপ্রিল, ২০২৬ ০৮:০০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় ২ শতাধিক মানুষের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ


১১-০৫-২০২০ ০২:৩৪ অপরাহ্ন
উল্লাপাড়ায় ২ শতাধিক মানুষের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় ও রমজান উপলক্ষ্যে ২ শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা করলেন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আল-আমিন সরকার। এতে প্রত্যেকে পেয়েছে ২০ কেজি চাউল, ১ কেজি ডাউল এবং ২ কেজি আলু সহ মোট ১০ দিনের খাবার।সোমবার (১১ মে) বেলা ১১ টায় ফলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ণীমাগাঁতী ইউনিয়নের ১,২,৩,৪,৫ এবং ৬ নং ওয়ার্ডের গ্রামের জনসাধারণের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ১০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা,উপজেলা সহকারী শিক্ষা (ট্যাগ) কর্মকর্তা আবু সাঈদ ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস ছামাদ সরকার,পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন,ইউপি সদস্য আব্দুর রব,ইউনিয়ন আঃলীগের সদস্য  প্রমুখ।

পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় ত্রাণ ও দূর্যোগের আওতায় করোনা ভাইরাস ও মাহে রমজান উপলক্ষ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। আগামীতে আরো ৩ হাজার মানুষ কে এই ত্রাণ সহায়তা করা হবে। তিনি আরো জানান তার ব্যক্তিগত ও বিভিন্ন সহযোগিতায় পূর্ণীমাগাঁতী ইউনিয়নের অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে এটা চলমান থাকবে। 


১১-০৫-২০২০ ০২:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 608 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com