শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৫-২০২০ ০৮:৩৬ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
করোনা ভাইরাসের কারণে পাকা ধান কাটতে না পারা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষকলীগের নেতা-কর্মীরা। করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিক না পাওয়ায় বর্তমানে কৃষকলীগের স্থানীয় নেতাকর্মীরা কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলেন। তাড়াশ উপজেলার কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মস্তোফা ও নেতা-কর্মীরা কৃষক সাইফুল ইসলামের দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেয়।
রোববার সকাল থেকে উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের দক্ষিন মাঠে কৃষক সাইফুল ইসলামের দুই বিঘা জমির পাকা ধান কেটে এবং মাথায় করে বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।
তাড়াশ উপজেলা কৃষকলীগের সভাপতি কাজী গোলাম মস্তোফা বলেন, করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় নিজ জমির পাকা ধান কাটতে পারছেন না কৃষক সাইফুল ইসলাম। তাই "কৃষকরতœ" প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষকলীগের নেতাকর্মী সঙ্গে নিয়ে কৃষকদের পাশে থেকে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিচ্ছি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com