সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়ান- প্রকৌশলী জয়
০১ মে, ২০২৬ ০৪:১৯ পূর্বাহ্ন

  

সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়ান- প্রকৌশলী জয়

আব্দুল জলিল
১০-০৫-২০২০ ০৮:০৯ অপরাহ্ন
সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়ান- প্রকৌশলী জয়
স্টাফ রিপোর্টারঃ কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেছেন, ‘ সরকারের পাশাপাশি আ.লীগের যারা সামর্ধ্যবান তাদের এই দুর্যোগে এগিয়ে আসা উচিত। এতে করে মানবসেবার এই সুযোগ সবারই নেয়া উচিত বলে মন্তব্য করে জয় বলেন, ‘ আজ আব্দুর রাজ্জাক এগিয়ে এসেছেন। তিনি দুই গ্রামের মানুষকে মাসব্যাপী খাওয়াচ্ছেন। নিঃসন্দেহে এটি প্রশংসণীয় কাজ। এসময় তিনিচালকল ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়ে দলের সামর্থ্যবান অন্যদের এগিয়ে আসার আহবান জানান। রবিবার বিকেলে উপজেলার পরানপুর গ্রামের আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে আয়োজিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয় এসব কথা বলেন। পরাণপুর এবং রশিকপুরের কর্মহীন ১২০ পরিবারের মাঝে পরিবার পিছু ৭ কেজি চাল, আধা কেজি লবন, আধাকেজি তেল, ১কেজি গোলআলু,এবং ৮০ পিচ শাড়ি লুঙ্গি বিতরণ করেন। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, , প্রচার সম্পাদক উজ্জল কুমার ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, বিশিষ্ট নার্টকার ও শিক্ষাবিদ সাজিদ সাজ্জাস সমাজ সেবক শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল জলিল ১০-০৫-২০২০ ০৮:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 531 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com