শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের পক্ষে কর্মহীন, হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
নিউজরুম
১০-০৫-২০২০ ০৮:০৩ অপরাহ্ন
|
|
শিবগঞ্জে উপজেলা চেয়ারম্যানের পক্ষে কর্মহীন, হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
শিবগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস এর কারণে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যানের রিজুর পক্ষে কর্মহীন, হতদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার বিকাল ৪টায় উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের সাদুল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজুর পক্ষ থেকে সামাজিক দূরত্বতা বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক তরুণ নেতা রাকিব আকন্দ। উল্লেখ্য এসময় খাদ্য পেয়ে কান্না জড়িত গলায় রাকিব আকন্দকে দোয়া করেন দামপাড়ার এক বৃদ্ধা। এসময় উপস্থিত ছিলেন, মেহেদী হাসান খোকন, সোহাগ প্রধান, রায়হান রহমান,ফুয়াদ হাসান, আল-আমিন,বিন-লাদেন,আঃ রহিম প্রমূখ।
নিউজরুম ১০-০৫-২০২০ ০৮:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 250 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ