শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৫-২০২০ ০৬:১২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনিঃ সিরাজগঞ্জের তাড়াশে গ্যাস সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় ঢাকায় ফেনসিডিল নিয়ে যাবার সময় ১৮৩ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
রোববার দুপুরে র্যাব-১২ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকায় ফেনসিডিলের চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের খালকুলা এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকামুখী সাদা রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। পরে গ্যাস সিলিন্ডার থেকে ১৮৩ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, শনিবার বিকেলে র্যাব-১২ সদস্যরা সিরাজগঞ্জের তাড়াশে খালকুলা এলাকায় মহাসড়কে চেক পোস্ট বসিয়ে নাটোর থেকে ঢাকামুখী প্রাইভেটকার থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী নরসিংদীর মাধবদী থানার টাটাপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে নয়ন ইসলাম। এ ঘটনায় তাড়াশ থানায় মামলা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com