শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের সুদখোর জয়নালের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
০৪ মে, ২০২৬ ০৯:০৮ পূর্বাহ্ন

  

শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের সুদখোর জয়নালের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

নিউজরুম
১০-০৫-২০২০ ০৫:০৪ অপরাহ্ন
শাহজাদপুরের কৈজুরী ইউনিয়নের সুদখোর জয়নালের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

শাহজাদপুর  প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে দূর্নীতিবাজ সুদখোর মামলা বাজ জয়নাল উদ্দিনের বিরুদ্ধে কৈজুরী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ এলাকার ১০ গ্রামের ৪’শ শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা তার শান্তির দাবিতে সিরাজগঞ্জ পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার ও শাহজাদপুর থানা বরাবর এক লিখিত অভিযোগ দাখিল করেছে। 
লিখিত অভিযোগে জানা যায়, গুধিবাড়ী গ্রামে মৃত আব্দুস ছোবাহান এর পুত্র জয়নাল উদ্দিন এলাকার মানুষদের কারণ অকারণে হয়রানি করে আছে। এছাড়াও জাঁকজমকভাবে সুদের টাকার ব্যবসা চালিয়ে আসছে। সাধারণ মানুষকে টাকা দিয়ে তার কাছে থেকে উচ্চ সুদে টাকা নেওয়াই তার মূল পেশা। কেউ টাকা না দিলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ। সমাজের সব ধরনের অপরাধের সাথে সে জড়িত। কথায় কথায় সে পুলিশের ভয় দেখায়। স্থানীয় গ্রাম বাসী অভিযোগ করেন, জয়নালের কার্যকলাপে গ্রামবাসী অতিষ্ঠ। এজন্য গত ৫ মে কৈজুরী ইউপি চেয়ারম্যান ও কৈজুরী ইউনিয়ন পরিষদের ৪ জন মেম্বার এবং ৪’শ এলাকাবাসী স্বাক্ষরীত জয়নালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজগঞ্জ পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার ও শাহজাদপুর উপজেলা নিবার্হী অফিসার বরাবর এক অভিযোগ পেশ করেছে। এদিকে জয়নালের সাথে যোগযোগ করা হলে তার দেখা না পাওয়া গেলেও তার পরিবারের পক্ষে থেকে জানান, জয়নালের বিরুদ্ধে অভিযোগ সঠিক নয়।  তার বিরুদ্ধে ষড়য়ন্ত করছে এলাকাবাসী।


নিউজরুম ১০-০৫-২০২০ ০৫:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 447 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com