ঈদ উপলক্ষ্যে অসহায় বিধবাদের পাশে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ
০১ মে, ২০২৬ ০৪:১৬ পূর্বাহ্ন

  

ঈদ উপলক্ষ্যে অসহায় বিধবাদের পাশে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ

আব্দুল জলিল
১০-০৫-২০২০ ০৪:৪২ অপরাহ্ন
ঈদ উপলক্ষ্যে অসহায় বিধবাদের পাশে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ
কাজিপুর প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মোকাবেলার অংশবিশেষ হিসেবে পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে ও অর্থায়নে ইউনিয়নের একশ দুঃস্থ -অসহায় বিধবাদের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রির মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি চিনি, লাচ্ছা, সুজি ও প্যাকেটের দুধ।রবিবার (১০ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, "মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা মহিলাদের কথা চিন্তা করে সারাদেশে ব্যাপক ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। চালিতাডাঙ্গা ইউনিয়ন অসহায় বিধবাদের খাদ্য সহযোগিতা করায় পরিষদ বর্গকে ধন্যবাদ জানাচ্ছি।"  ঈদের আগে সরকারিভাবে প্রতিটি ইউনিয়নের এক থেকে দেড় হাজার লোককে ২০ কেজি চাল ও কিছু টাকা দেয়া হবে এবং মহিলা বিষয়ক মন্ত্রনালয় থেকে প্রতিটি ইউনিয়নে ২০-৬২ বছর বয়সী মহিলাদের তালিকা করা হয়েছে তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি। 
 
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা আ.লীগের সভাপতি শওকত হোসেন, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ  আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ। 

আব্দুল জলিল ১০-০৫-২০২০ ০৪:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 455 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com