শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১০-০৫-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ধান কাটার অত্যাধুনিক কৃষি যন্ত্র কম্বাইন হার্ভষ্টারের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে। করোনা মোকাবিলায় এবং শ্রমিক সংকট নিরসনে উপজেলা কৃষি অফিস এমন উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কৃষক অতি সহজে স্বল্প খরচ এবং কম সময়ে ধান প্রক্রিয়াজাত করে ঘরে নিতে পারবেন। রোববার বেলা ১২ টার দিকে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা খোসালপুর কোনাগাঁতী মাঠে কৃষক মানিক তালুকদারের ৫০ শতক জমিতে কম্বাইন হার্ভষ্টারের মাধ্যমে ধান কেটে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আসাদ বিন খলিল রাহাত এবং সাহাব উদ্দিন আহমেদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম,ইউনিয়ন আঃলীগের প্রচার সম্পাদক দুলাল হক, ৯ নং ওয়ার্ড আঃলীগের সাধারণ সম্পাদক আইনুল হক এবং ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মানিক মিয়া প্রমূখ। কম্বাইন হার্ভষ্টার চালক মোহারম হোসেন জানান কম্বাইন হার্ভষ্টার মেশিন প্রতিদিন ১০ একর ধান কাটার সক্ষমতা রয়েছে। এসিআই কোম্পানির এই মেশিনে ১ একর ধান কাটতে জ্বালানি খরচ হয় ৫২০ টাকা। এ বিষয়ে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমাম ইমাম কৃষিবান্ধব, তার সহযোগিতায় আমরা এই মেশিনের মাধ্যমে স্বল্প খরচে কম সময়ে মাঠ থেকে ধান কেটে প্রক্রিয়াজাত করে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছি। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আসাদ বিন খলিদ রাহাদ জানান সরকার কৃষি যান্ত্রিকরণ করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কম্বাইন হার্ভষ্টারের মাধ্যমে কৃষক কম খরচে ধান কেটে প্রক্রিয়াজাত করে ঘরে নিতে পারবে। এই কৃষি যন্ত্র ৫০ শতাংশ মূল্যে উল্লাপাড়ায় ৪ জন কৃষক কে দেওয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com