শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১০-০৫-২০২০ ০৩:১৩ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে করোনা আক্রান্ত মৃত ব্যক্তি কাফন-দাফনে নিযুক্ত কমিটির মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ৷ রবিবার দুপুরে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কারর্যালয় (ভারঃ)উপ-পরিচালক মোঃমিরাজুল ইসলামের নির্দেশে চৌহালী শাখার আয়োজনে করোনা ভাইরাস ও দুর্যোগ মোকাবেলায় করনীয় ও মৃত ব্যক্তিকে দাফন কাফন সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয় ৷ আলোচনা সভায় বক্তাগণ করোনা রোগে আক্রান্ত মৃত ব্যক্তিদের কাফন -দাফনের কলা-কৌশল তুলে ধরা হয় এবং তা মেনে দাফন-কাফনের কাজ সম্পূর্ণ করতে অনুরোধ জানানো হয় ৷ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ, মেডিক্যাল অফিসার ডাঃ রেজাউল আওয়াল, ডাঃ মোঃ তামিম আজিজ, সহস্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল মান্নান প্রেসক্লাব সভাপতি মাহমুদুল হাসান, সম্পাদক আব্দুল লতিফ, ইদ্রিস আলী প্রমুখ ৷ পরে করোনা আক্রান্ত ও দুর্যোগ মূহুর্তে মৃত ব্যক্তিদের কাফন- দাফনে দায়িত্ব প্রাপ্ত কমিটির মাঝে পিপিই, মাক্স, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয় ৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com