রপ্তানি করতে না পারায় বিশাল ক্ষতি গুনতে হচ্চে শাহজাদপুরের তাঁতীদের
২৩ এপ্রিল, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ন

  

রপ্তানি করতে না পারায় বিশাল ক্ষতি গুনতে হচ্চে শাহজাদপুরের তাঁতীদের

নিউজরুম
১০-০৫-২০২০ ০৩:০৭ অপরাহ্ন
রপ্তানি করতে না পারায় বিশাল ক্ষতি গুনতে হচ্চে শাহজাদপুরের তাঁতীদের

সাগর বসাকঃ বাংলাদেশের অন্যতম তাঁত কাপড়ের হাট বলে খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর তাঁত কাপড়ের হাট করোনা ভাইরাসের কারণে হাট বন্ধ থাকায় টানা ৪৯ দিন পর আজ রোববার শাহজাদপুর কাপড়ের হাটে তাঁতিদের দোকান বসলেও খদ্দের তেমন ছিল না। দীর্ঘ দিনে পর তাঁতিরা হাটে আসলেও তাদের চোখে মুখে ছিল হতাশার চিহ্ন্। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাঁতিদের ‘শ্লোগান ছিল অভাব পিঠে সয় পেটে সয় না’ হাট জুড়ে ছিল তাঁতিদের মায়া কান্না।সিরাজগঞ্জ জেলার সবকটি উপজেলা থেকে শত শত তাঁতিরা কাপড় দিয়ে হাটে আসলেও শত শত তাঁতিরা অভিযোগ করেন, গত বছর রোজার ঈদে আমরা কাপড় বিক্রি করে খাবার সময় পায়নি। অথচ করোনা ভাইরাসের কারণে আজ আমরা কাপড় বিক্রি করতে পারছিনা। এদিকে হাট ঘুরে দেখা গেছে হাটে প্রচুর তাঁতির আমদানি হলেও ব্যাপারী পত্র তেমন ছিলনা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা অনেকে দোকানদার মাইক্রোবাস, সিএনজি যোগে কাপড় নিতে দেখা গেছে।

 

তবে আগের তুলনায় অনেক কম। শাহজাদপুর উপজেলা তাঁত কাপড় ব্যাবসায়ীর সমিতির সভাপতি আলমাছ আনছারী জানান, করোনা ভাইরাসের কারণে সিরাজগঞ্জ জেলা ধরে তাঁত কাপড় মালিকদের মাথায় হাত পড়েছে। এ রমজান মাসে কোটি কোটি টাকার কাপড় বিক্রি হত। অথচ আজ হাটে ছিল তাঁত কাপড় বিক্রেতাদের ভীড়। বিশেষ করে ঢাকা ও চিটাগাংয়ের বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকায় কাপড় আর চলছে না। আজ হাটে তেমন বিক্রি হয় নাই। তিনি আরও বলেন, গাড়ি বন্ধ এবং আমাদের এই তাঁতের শাড়ী ভারতে না যাওয়ার কারণে বিশাল ক্ষতি হয়েছে যা কল্পনা করা যায় না। ভারতে যে পরিমাণ শাড়ী যেত এটি বন্ধ হওয়ায় জেলাতে লক্ষ লক্ষ তাঁত বন্ধ হয়ে হয়েছে। সেই সাথে তাঁতিদের লোকসান গুনতে হচ্ছে। শত শত তাঁত মালিক তাঁত বন্ধ করে দিয়েছে। এভাবে চলতে থাকলে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে হারিয়ে যাবে তাঁত শিল্প।

 


নিউজরুম ১০-০৫-২০২০ ০৩:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 543 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com