কাজিপুরে বীর মুক্তিযোদ্দা জহুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ত্রাণ বিতরণ
০১ মে, ২০২৬ ০৯:৫৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে বীর মুক্তিযোদ্দা জহুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ত্রাণ বিতরণ

আব্দুল জলিল
০৯-০৫-২০২০ ০৮:৪৮ অপরাহ্ন
কাজিপুরে বীর মুক্তিযোদ্দা জহুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টারঃ ‘মানুষের প্রয়োজনে মানুষ’ প্রতিপাদ্যে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদ শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষকে এই ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। শনিবার দুপুর বারোটায় উপজেলার গান্ধাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬০ টি দরিদ্র পরিবারকে চাল, ডাল, আলু, তেল, সাবান ও সার্জিক্যাল মাস্ক দেয়া হয়। বিতরণ কাজের উদ্বোধন করে কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় জয় মরহুম জহুরুল ইসলামের স্মৃতিচারণ করে বলেন, ‘ তিনি যে আদর্শ রেখে গেছেন তা আমাদের ধরে রাখতে হবে। তার পুত্র বাবার রেখে যাওয়া কাজকে সম্মান দিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। এজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। ’ বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক টিএম পারভেজ আহমেদ, গান্ধাইল ইউনিয়ন আ.লীগের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি ইমরুল কায়েস টিটু, সম্পাদক জিয়াউর রহমান প্রমূখ।

আব্দুল জলিল ০৯-০৫-২০২০ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 459 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com