শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাগমারা মাদ্রাসার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
২৮ জুন, ২০২৬ ০১:০৬ পূর্বাহ্ন

  

শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাগমারা মাদ্রাসার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিউজরুম
০৯-০৫-২০২০ ০৬:১৪ অপরাহ্ন
শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাগমারা মাদ্রাসার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সাজু মিয়াঃ বগুড়ার শিবগঞ্জে কালবৈশাখী ঝড়ে বাগমারা দাখিল মাদ্রাসায় উপড়ে পড়া একটি করির গাছ মাদ্রাসার উপড়ে পড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।  জানা যায়, শিবগঞ্জ উপজেলার বাগমারা দাখিল মাদ্রাসাটি ১৯৯০ সালে এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসাটি গড়ে উঠে। মাদ্রাসাটি হওয়ার পর থেকে এলাকার অনেক শিক্ষার্থী এই মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে শিবগঞ্জে অনেক প্রতিষ্ঠানে শিক্ষকতা অর্জন করে যাচ্ছে এবং অনেক ছাত্র-ছাত্রী এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার আলো পাচ্ছে। কিন্তু গত ৭ই মে কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার সামনে থাকা একটি বড় করির গাছ উপড়ে পড়ে মাদ্রাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এই প্রতিষ্ঠানটি খোলার সাথে অনেক শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করাতে হবে। এলাকার সচেতন মানুষের দাবি অচিরেই প্রতিষ্ঠান সংস্কার করা দরকার। বিষয়টি নিয়ে অত্র মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলীর সাথে কথা বললে তিনি বলেন, মাদ্রাসা ফান্ডে নাই কোনো টাকা, কী দিয়ে মাদ্রাসাটি সংস্কার করবো? কালবৈশাখী ঝড়ে মাদ্রাসাটির এভাবে ক্ষয়ক্ষতি হবে আমি ভাবতেও পারিনি। চিন্তায় মাথা ধরছে। সরকার যদি কিছু সহযোগিতা করে, তাহলেই সম্ভব এই মাদ্রাসা সংস্কার করা। সরকার সহযোগিতা না করলে এই প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম বিঘœ ঘটবে। 

 


নিউজরুম ০৯-০৫-২০২০ ০৬:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 289 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com