উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করলেন এইচ.টি. ইমাম গার্লস স্কুল
২৮ এপ্রিল, ২০২৬ ০৮:০২ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করলেন এইচ.টি. ইমাম গার্লস স্কুল

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৯-০৫-২০২০ ০৬:০৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করলেন এইচ.টি. ইমাম গার্লস স্কুল

উল্লাপাড়া  প্রতিনিধিঃ  শনিবার উল্লাপাড়া এইচ. টি. ইমাম গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক কর্মচারীদের দেওয়া অর্থে প্রতিষ্ঠানের ১৩০ দুস্থ শিক্ষার্থীর হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, পৌরসভার কাউন্সিল আমিরুল ইসলাম আরজু সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। দুস্থ শিক্ষার্থীদেরকে চাল, ডাল, লবন, পেঁয়াজ, লাচ্ছা সেমাই, চিনি ও সাবান দেওয়া হয়। 

অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সেই দিক বিবেচনা করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে দুস্থ ১৩০ জন শিক্ষার্থী বাছাই করে তাদের পরিবারের জন্য ঈদ সামগ্রী প্রদানের সিদ্ধান্ত নেয় স্কুলের শিক্ষক কর্মচারীগণ। এই সিদ্ধান্তের আলোকে নিজেদের দেওয়া অর্থে এসব শিক্ষার্থীর পরিবারের ঈদ সামগ্রী প্রদান করা হয়। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৯-০৫-২০২০ ০৬:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1070 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com