কাজিপুরে যমুনা ব্যাংকের ত্রাণ পেল এক হাজার পরিবার
০১ মে, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

কাজিপুরে যমুনা ব্যাংকের ত্রাণ পেল এক হাজার পরিবার

আব্দুল জলিল
০৯-০৫-২০২০ ০৩:১০ অপরাহ্ন
কাজিপুরে যমুনা ব্যাংকের ত্রাণ পেল এক হাজার পরিবার

কাজিপুর  প্রতিনিধি ঃ যমুনা ব্যাংক ফাউন্ডেশন কাজিপুর শাখার উদ্যোগে ও অর্থায়নে করোনা কালীন লকডাউন পরিস্থিতিতে ঘরে থাকা এক হাজার পরিবার পেল ত্রাণ সহায়তা। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রাণ সামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুরের সাবেক এমপি তানভীর শাকিল জয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনাল ম্যানেজার মঞ্জুরুল আহসান শাহ, সিরাজগঞ্জ জেলা ম্যানেজার আব্দুল মান্নান, যমুনা ব্যাংক কাজিপুর শাখার ম্যানেজার রাকিবুল কবির। অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম. সাবেক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।


আব্দুল জলিল ০৯-০৫-২০২০ ০৩:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 414 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com