শাহজাদপুরে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এম.পি হাসিবুর রহমান স্বপন
০১ মে, ২০২৬ ১২:১০ অপরাহ্ন

  

শাহজাদপুরে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এম.পি হাসিবুর রহমান স্বপন

নিউজরুম
০৯-০৫-২০২০ ০১:২৯ অপরাহ্ন
শাহজাদপুরে ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এম.পি হাসিবুর রহমান স্বপন

শাহজাদপুর  প্রতিনিধি: সিরাজগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন গতকাল শনিবার শাহজাদপুর উপজেলার ৭ নং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন ও গালা ইউনিয়নের এক হাজার দরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাউল, লবণ, চিনি ও সেমাই বিতরণ করলেন। বিতরণকালে তিনি বলেন, করোনার এই ক্রান্তিকালে কর্মহীন গরীব কোন মানুষ যেন না খেয়ে না থাকে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় আপনাদের পাশে থেকে সেবা করে যাব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরকার বাচ্চু ও আব্দুল বাতেন, আওয়ামী লীগ নেতা তরু লোদী, আমিরুল ইসলাম শাহু, মাজেদ আলী, জাহাঙ্গীর হোসেন, শাহাদত হোসেন প্রমূখ।


নিউজরুম ০৯-০৫-২০২০ ০১:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 170 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com