সিরাজগঞ্জে ডিবি'র হাতে ৩টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
১৪ মে, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে ডিবি'র হাতে ৩টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৫-২০২০ ১১:২৭ অপরাহ্ন
সিরাজগঞ্জে ডিবি'র হাতে ৩টি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে ৩ টি বিদেশী পিস্তলসহ লিটন হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয় ৩টি বিদেশী পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ তাকে আটক করে। শুক্রবার (৮ মে) রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই প্রতিবেদককে এ তথ্য জানান, গ্রেফতারকৃত লিটন হোসেন (৩৭) মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মৃত নূরুল ইসলাম ছেলে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সারে আট্টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ টি বিদেশী পিস্তল (একটি ৯ এমএম ও দুইটি ৭.৬২ এমএম), ৬ টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ লিটন হোসেন নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৫-২০২০ ১১:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 787 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com