বেলকুচির কর্মহীনদের মাঝে সাজ্জাদুল হক রেজা'র খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
০১ মে, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন

  

বেলকুচির কর্মহীনদের মাঝে সাজ্জাদুল হক রেজা'র খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৫-২০২০ ০৯:৫৫ অপরাহ্ন
বেলকুচির কর্মহীনদের মাঝে সাজ্জাদুল হক রেজা'র খাদ্য সামগ্রী বিতরণ (ভিডিও সহ)
জহুরুল ইসলাম: প্রতিদিনের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর এলাকার বিভিন্ন স্থানের কর্মহীন অসহায় সারে ৪শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা। করোনাভাইরাস সংক্রমণে যখন গোটা বিশ্ব স্তব্ধ, একের পর এক দেশ মৃত্যুপুরী ঠিক সেই মুহূর্ত থেকেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কিছু করতে পারি এই ব্রত নিয়ে এগিয়ে চলেছেন তিনি। বর্তমানে করোনাভাইরাসের এই পরিস্থিতিতে নিজেকে হোম কোয়ারেন্টিন বা লকডাউনে রাখতে পারেননি। কর্মহীনদের সহযোগিতা করতে প্রতিদিন ছুটে চলেছেন এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে। শুক্রবার (৮ মে) বিকালে বেলকুচি পৌর এলাকার জীধুরীস্থ নিজ বাস ভবন রাফান ভিলা থেকে নিজস্ব অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন গ্রামের অসহায় কর্মহীন সানে ৪ শত পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় বেলকুচি আওয়ামী যুবলীগের আহব্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, করোনাভাইরাসের কারণে অসহায় দুস্থ কর্মহীন মানুষের জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিলিয়ে দিচ্ছি। বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে আমরা মানব জাতি মহাবিপদে রয়েছি। কিছু খেটে খাওয়া মানুষ লকডাউনে থাকার কারণে কাজ করতে পারছে না এবং তাদের খাওয়ার কষ্ট হচ্ছে, তাই আমি নগদ অর্থসহ খাদ্য সামগ্রী উপহার দিয়ে আসছি।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৫-২০২০ ০৯:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 795 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com