শাহজাদপুরে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ১ স্টাফ রিপোর্টার : শুক্রবার সকালে শাহজাদপুরে বিদ্যুৎস্পৃষ্টে পাখি খাতুন (৩০) নামের এক গৃহবধু মারা গেছে। নিহত পাখি খাতুন বড় মহারাজপুর গ্রামের ইদ্রিসের স্ত্রী বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, এদিন সকালে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের ইদ্রিসের স্ত্রী পাখি খাতুন (৩০) তার বাবার বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূর্ছা যায়। পরে তাকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
নিহতের স্বজনেরা জানান, বাড়ির একটি টিন স্থানান্তর করার সময় ঘরের বিদ্যুৎ সংযোগ ছিড়ে গেলে পাখি খাতুন বিদ্যুৎ স্পৃষ্টে আহত হয়ে অচেতন হয়ে পরে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত পাখি খাতুন ৩ সন্তানের জননী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
০৮-০৫-২০২০ ০৮:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 285 বার দেখা হয়েছে।