সিরাজগঞ্জে কৃষকের মাঝে কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে কৃষকের মাঝে কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০৮-০৫-২০২০ ০৭:২৮ অপরাহ্ন
সিরাজগঞ্জে কৃষকের মাঝে কম্বাইন হার্ভেষ্টার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:,সিরাজগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫০% ভর্তুকিতে ধান কাটা,মাড়াই,ঝাড়াই ও বস্তা বন্দি করার দুটি কম্বাইন হার্ভেষ্টার মেশিন দুজন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার  সদর উপজেলা পরিষদ থেকে কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্বাবধানে পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার লক্ষে সরকারি ৫০% ভুর্তকি মুল্যে কৃষকদের মাঝে এ মেশিন দুটি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, ভাইস চেয়ারম্যান এস.এম.নাছিম রেজা নুর দিপু,  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী, ও কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত, ,কোম্পানীর প্রতিনিধি ও ক্রয়কারী কৃষক। বিতরণকৃত প্রতিটি কম্বাইন হার্ভেস্টারের বাজার মূল্য ২৮ লাখ টাকা। এতে সরকার ভর্তুকি দিচ্ছে ১৪ লাখ টাকা। আর কৃষক দিয়েছেন ১৪ লাখ টাকা।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৫-২০২০ ০৭:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 804 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com