শিরোনামঃ
সিনিয়র করেসপন্ডেন্ট, তাড়াশ ০৮-০৫-২০২০ ০৫:৩৫ অপরাহ্ন |
এম এ মাজিদ : সিরাজগঞ্জের তাড়াশে শিসউকের সভায় আদিপত্য বিস্তার ও হিসেবে গড়মিলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শিসকের পরিচালক মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলার দেবীপুর গ্রামে।
জানা গেছে, তাড়াশ উপজেলার দেবীপুর গ্রামের স্কুল মাঠে সকাল ১০.৩০ ঘটিকায় শিসউকের সভা চলছিল। সভা চলাকালীন সময়ে হিসাবের গড়মিল নিয়ে শিসউকের পরিচালক জুলফিকার আলী ভুট্টর সাথে ম্যানেজার জিয়াউর রহমানের কথা কাটিকাটি হয়। কথা কাটিকাটি এক পর্যায়ে জিয়াউর রহমান, সদস্য শফিকুল ইসলাম ও বাবুর হোসেন দেশীয় অস্ত্র বাটাল, রড় ও হাসুয়া নিয়ে অর্তকিত হামলা করে। হামলায় জুলফিকার আলী ভুট্ট মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত জুলফিকার প্রথমে তাড়াশ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com