কাজিপুরে কালবৈশাখির ছোবলে নির্মানাধীন মার্কেট উড়ে গেছে
০৪ মে, ২০২৬ ০২:০০ পূর্বাহ্ন

  

কাজিপুরে কালবৈশাখির ছোবলে নির্মানাধীন মার্কেট উড়ে গেছে

আব্দুল জলিল
০৮-০৫-২০২০ ১২:৪৮ অপরাহ্ন
কাজিপুরে কালবৈশাখির ছোবলে নির্মানাধীন মার্কেট উড়ে গেছে

কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জর কাজিপুর উপজেলার চরাঞ্চলের উপর দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক কালবৈশাখী বয়ে যায়। এতে চরগিরিশ ইউনিয়নের বেশকটি গ্রামের ঘরবাড়ি, গাছাপালার ক্ষতি হয়েছে। বিশেষ করে রাজনাথপুর বাজার ও তার আশপাশের ঘরবাড়ি, গাছাপালার ব্যাপক ক্ষতি হয়েছে। বাজার সংলগ্ন ভোলার দিয়ার গ্রামের  আবু বক্কার চাকলাদারের নির্মানার্ধীন একটি আধাপাকা টিনশেড মার্কেট  উড়ে গেছে। টিনগুলো এমনভাবে দুমড়ে মুছড়ে গেছে যা আর কোন কাজেই আসবে না। ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিকের পুত্র হেলাল চাকলাদার জানান, ‘তিনলক্ষ টাকা খরচ করে মাত্র ঘরগুলোর কাজ শেষ করেছিলাম।’
 ওই এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ‘ ঝড়ে ওই মার্কেটসহ বেশকিছু ঘরবাড়ি ও গাছাপালার ক্ষতি হয়েছে। 

 


আব্দুল জলিল ০৮-০৫-২০২০ ১২:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com